×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৩-২০
  • ১১২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নীলফামারী জেলায় পবিত্র রমজান উপলক্ষে জেলার নি¤œ আয়ের ১ লাখ ৫৬ হাজার ৪৭১ পরিবার বিশেষ ফ্যামিলি কার্ডের মাধ্যমে স্বল্প মূল্যে পাবে টিসিবির পণ্য। জেলার ৬ উপজেলা ও ৪ পৌরসভায় এ কার্যক্রম শুরু হবে আজ রোববার থেকে।
গতকাল বিকেলে শহরের সরকারি গ্রন্থাগারের সম্মেলন কক্ষে এক সংবাদ সন্মেলনে ওই তথ্য জানান- জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।
তিনি জানান, বিতরণ কার্যক্রম চলবে ১৮ জন ডিলারদের মাধ্যমে। প্রতি কার্ডধারী পরিবার ৪৬০ টাকা প্যাকেজে ২ লিটার ভোজ্য তেল, ২ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল কিনতে পারবে। পাশাপাশি রমজান মাসের শুরুতেই ৫৬০ টাকার প্যাকেজে দুই লিটার ভোজ্য তেল, ২ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল ও ২ কেজি ছোলা কিনতে পারবে।
জেলায় ওই ১ লাখ ৫৬ হাজার ৪৭১ পরিবারের মধ্যে রয়েছে নীলফামারী পৌরসভায় ২ হাজার ৯৩৭, সৈয়দপুর পৌরসভায় ৬ হাজার ৬১৭, ডোমার পৌরসভায় ১ হাজার ৩৩৬, জলঢাকা পৌরসভায় ৩ হাজার ৪০০, সদর উপজেলার ২৫ হাজার ১৬৫, ডোমার উপজেলার ১৫ হাজার ৭১৭, ডিমলা উপজেলার ১৮ হাজার ৬৯০, জলঢাকা উপজেলার ১৯ হাজার ৭৭৯, কিশোরগঞ্জ উপজেলার ১১ হাজার ৯১৬ ও সৈয়দপুর উপজেলার ৯ হাজার ১টি কার্ড।
টিসিবির এই বিশেষ কার্ডের পণ্য বিক্রয় মনিটরিং করার জন্য স্থানীয় সরকার উপ-পরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ইউএনও এর সমন্বয়ে উপজেলা ভিত্তিক মনিটরিং টিম গঠন করা হয়েছে। এছাড়াও টিসিবির পণ্য বিক্রয়কার্যে অব্যবস্থাপনা প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা রক্ষার জন্য উপজেলা ভিত্তিক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat