×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০১৮-০৪-০৯
  • ১২৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি:- সিলেট নগরীর মিরাবাজার খারপাড়া এলাকায় মা-ছেলে খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত গৃহকর্মী তানিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সোমবার ভোরে কুমিল্লার তিতাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন পিবিআই সিলেটের বিশেষ পুলিশ সুপার রেজাউল করিম মল্লিক। রেজাউল বলেন, রবিবার বিকালে তানিয়ার কথিত স্বামী মামুনকে বন্দরবাজার থেকে আটক করে পুলিশ। তার দেয়া তথ্যমতে পিবিআই সিলেটের বিশেষ দল কুমিল্লার তিতাস এলাকার একটি বাসা থেকে তানিয়াকে গ্রেপ্তার করে। গত ১ এপ্রিল বেলা দুইটার দিকে নগরীর মিরাবাজার খাঁরপাড়ার মিতালী আবাসিক এলাকার একটি ভবনের নিচতলা থেকে রোকেয়া বেগম এবং তার ছেলে রবিউল ইসলাম রোকনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় রোকেয়ার শিশু মেয়ে রাইসাকে জীবিত উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে ওই বাসার গৃহকর্মী তানিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তানিয়া ও তার কয়েকজন সহযোগী এ হত্যার সঙ্গে জড়িত বলে জানিয়েছে বেঁচে যাওয়া রোকেয়ার মেয়ে রাইসা। শিশুটিকে কোতয়ালি থানা পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। ঘটনার দিন রাতেই নিহত রোকেয়ার ভাই জাকির হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে কোতয়ালি থানায় একটি মামলা করেন। এরপর গত বুধবার শহরতলীর বটেশ্বর এলাকা থেকে পুলিশ নাজমুল হোসেন নামে একজনকে গ্রেপ্তার করে। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নেয় পুলিশ। এ নিয়ে চাঞ্চল্যকর এই হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat