×
ব্রেকিং নিউজ :
ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর চাঁদাবাজ ও মাদক কারবারিদের প্রতি কঠোর হুঁশিয়ারি সংস্কৃতি প্রতিমন্ত্রীর পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সকল প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে: দীপেন দেওয়ান নওগাঁয় শিশু সুরক্ষা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা রোগীদের প্রতি চিকিৎসকদের মানবিক আচরণের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিরাজগঞ্জে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৩-২৪
  • ৭১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে কেউ মারা যায়নি। এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১১৮ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ। 
আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। 
এতে বলা হয়, দেশে গত ২৪ ঘন্টায় ১২ হাজার ১১১ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৯২ জন। আগের ২৪ ঘন্টায় ১০ হাজার ৫২১ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ১৩৪ জন। গতকালের চেয়ে করোনা সংক্রমণ কমেছে দশমিক ৫১ শতাংশ। গতকাল সংক্রমণের হার ছিল ১ দশমিক ২৭ শতাংশ। আজ তা কমে হয়েছে দশমিক ৫১ শতাংশ। 
দেশে এখন পর্যন্ত ১ কোটি ৩৭ লাখ ৬২ হাজার ৭১৫ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫১ হাজার ৭২ জন। 
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ৮ হাজার ৫৭৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৫৬ জন। শনাক্তের হার দশমিক ৬৫ শতাংশ। গতকাল এই হার ছিল ১ দশমিক ৩২ শতাংশ। 
করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ১১৪ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৭৪ হাজার ৮৮০ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ০৯ শতাংশ। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat