×
ব্রেকিং নিউজ :
বিশ্ব পর্যটন দিবস উদ্যাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ মেজর (অব.) মোজাফফরকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা ইউজিসির স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হলেন ডা. নুরুল ইসলাম সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী জামায়াত থেকে বহিষ্কৃত এমপির বিষয়ে সংসদের রেফারেন্স পেলেই ব্যবস্থা: নির্বাচন কমিশনার নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় তীব্র খরা ও ভয়াবহ বন্যার শঙ্কা ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামে খলিলুর-জয়শঙ্কর শুভেচ্ছা বিনিময় চাদে কূপের দখল নিয়ে বাড়ছে প্রাণঘাতী সংঘাত
  • প্রকাশিত : ২০২২-০৩-২৫
  • ৭০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতীয় গণহত্যা দিবসে আজ সেক্টর কমান্ডারস্ ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ মিরপুরের জল্লাদখানা বধ্যভূমিতে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জলন ও বাঙালি গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
মিরপুরসহ ঢাকা মহানগরীর বিভিন্ন অংশ থেকে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, ফোরামের নেতৃবৃন্দ ও স্কুলের শিশুরা বিকেল ৫টায় জল্লাদখানা বধ্যভূমিতে সমবেত হয় এবং মুক্তিযুদ্ধে পাকিস্তান হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় অনুচরদের হাতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানায়। এ সময় বিভিন্ন প্লেকার্ড বহন করে তারা বাঙালি গণহত্যার স্বীকৃতি দেয়ার জন্য জাতিসংঘের প্রতি আহবান জানান।
কর্মসূচিতে অংশ নিয়ে ফোরামের মহাসচিব মুক্তিযোদ্ধা ও লেখক হারুন হাবীব দেশের সকল অঞ্চলের বধ্যভূমিগুলোতে গণহত্যা দিবসে মোমবাতি প্রজ্জ্বলনের আহবান জানান। তিনি বলেন, এগুলো বেদনাদায়ক জাতীয় ইতিহাসের দীপ্যমান স্মারকচিহ্ন।
কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে ফোরামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন লায়লা হাসান, ম হমিদ, মেজর জেনারেল (অব.) মোহাম্মদ আলী সিকদার এবং মির্জা মুজিবর রহমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat