×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৩-৩০
  • ৪৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম থেকে ১৩ তম দফায় আরো ১ হাজার ৯৯৯ জন রোহিঙ্গা নোয়াখালীর ভাসানচরে গিয়ে পৌঁছেছে।
চট্টগ্রামে নৌবাহিনীর মিডিয়া বিভাগের কর্মকর্তা আবদুল মোমিন জানিয়েছেন, বুধবার (৩০ মার্চ) সকাল ১১টার দিকে রোহিঙ্গাদের নিয়ে নৌবাহিনীর ৫টি জাহাজ ভাসানচরের উদ্দেশ্যে ছেড়ে যায়। বিকেল তিনটার দিকে তারা ভাসানচর পৌঁছায়।
নৌবাহিনী সূত্র জানায়, বুধবার নারী, পুরুষ ও শিশুসহ ১ হাজার ৯৯৯ জন রোহিঙ্গাকে ভাসানচর নিয়ে যাওয়া হয়। যারা স্বেচ্ছায় ভাসানচরে যেতে আগ্রহী এমন রোহিঙ্গাদের তালিকা করে মঙ্গলবার কক্সবাজার থেকে চট্টগ্রাম নিয়ে আসা হয়। চট্টগ্রামের পতেঙ্গাস্থ নৌবাহিনীর ট্রানজিট ক্যাম্পে তাদের রাখা হয়।
সেখানে রোহিঙ্গাদের থাকা, খাওয়া ও স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করে নৌবাহিনী। বুধবার সকাল থেকে তাদের পতেঙ্গা বোটক্লাব ঘাট থেকে নৌবাহিনীর ৫টি জাহাজে করে ভাসানচর নেয়ার প্রক্রিয়া শুরু হয়।
নৌবাহিনী আরও জানায়, ভাসানচনরে যেতে আগ্রহী রোহিঙ্গাদের মালামাল আগেই একটি জাহাজে করে পৌঁছে দেয়া হয়েছে। এছাড়া বৃহস্পতিবার (৩১ মার্চ) আরও দুই হাজার রোহিঙ্গাকে ভাসানচর নেয়া হবে।
গত ২০২০ সালে সরকার সিদ্ধান্ত নেয় কক্সবাজারের আশ্রয় শিবিরগুলো থেকে এক লাখ রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে স্থানান্তর করা হবে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ২০২০ সালের ৪ ডিসেম্বর কক্সবাজারের আশ্রয় শিবিরগুলো থেকে প্রথম রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের কার্যক্রম শুরু হয়। সেই কার্যক্রম এখনো চলমান রয়েছে।
ওই বছরের ডিসেম্বরের মধ্যেই ভাসানচরে রোহিঙ্গাদের আশ্রয় দিতে বাসস্থানসহ অবকাঠামোগত সবধরণের সুযোগ-সুবিধার নির্মাণ ও প্রস্তুতি সম্পন্ন করে সরকার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat