×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৪-১০
  • ১০৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’তে (ডিআরইউ)সদস্যদের জন্য নির্মিত ‘কবি কাজী নজরুল ইসলাম’ লাইব্রেরি উদ্বোধন করা হয়েছে।
আজ ডিআরইউ’র নতুন ভবনে নির্মিত লাইব্রেরির ফলক উন্মোচন ও ফিতা কেটে উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাই স্বামী। এরপর তিনি লাইব্রেরি পরিদর্শন করেন। এ সময় ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিবের নেতৃত্বে কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
লাইব্রেরি উদ্বোধনের পরে নসরুল হামিদ মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিক্রম কুমার দোরাই স্বামী। ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিবের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ডিআরইউ তথ্য-প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক কামাল মোশারেফ।
প্রধান অতিথির বক্তব্যে বিক্রম কুমার দোরাই স্বামী ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র লাইব্রেরি ‘কবি কাজী নজরুল ইসলাম’ নামকরণ করায় প্রশংসা করেন। তিনি লাইব্রেরির গুরুত্ব তুলে ধরে বিভিন্ন ধরণের দেশি-বিদেশি বই ডিআরইউকে সরবরাহ করবেন বলে আশ^াস দেন।
উল্লেখ্য, লাইব্রেরির মধ্যে একটি ছোট মঞ্চ রয়েছে, যেখানে লাইব্রেরির সাথে সামঞ্জস্য অনুষ্ঠান করা যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat