×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২২-০৪-১৬
  • ৮১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মারমাদের ঐতিহ্যবাহী সাংগ্রাই বা পানি উৎসবের মধ্য দিয়ে আজ জেলার পাহাড়ে শেষ হচ্ছে বৈসাবী উৎসব।
নতুন বর্ষবরণের এই উৎসবকে কেন্দ্র করে মারমা পাড়াতে বইছে জল উৎসবের জোয়ার। সাংগ্রাই উপলক্ষে জেলার কাউখালীতে কেন্দ্রীয়ভাবে মারমা সংস্কৃতি সংস্থার (মাসস) উদ্যোগে বেলা ১১টা থেকে শুরু হয়েছে দিনব্যাপী নানা কর্মসূচি।
উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
মারমা সাংস্কৃতিক সংস্থার (মাসাস) সভাপতি ও রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রি. জে. ইমতাজ উদ্দিন, জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, জেলা পরিষদ মূখ্য নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম প্রমুখ।
মারমারা পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে জল উৎসবের আয়োজন করে থাকে। পুরাতন বছরের যে গ্লানি, দুঃখ, অপশক্তিকে দূর করে ধুয়ে মুছে দিয়ে নতুন বছরকে স্বাগত জানায় এই জল উৎসবের মাধ্যমে। এটি মারমাদের প্রধান সামাজিক অনুষ্ঠান হওয়ায় পালন করা হয় জাকজমকভাবে।
সাংগ্রাই জল উৎসবে সম্প্রীতির বন্ধন আরো সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
উৎসব দেখতে কাউখালীতে বিভিন্ন সম্প্রদায়ের হাজারো মানুষের ঢল নামে। পানি খেলা উৎসবের মধ্য দিয়েই আজ সমাপ্ত হবে পাহাড়ের বৈসাবী উৎসব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat