×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৪-১৭
  • ১০৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মুজিববনগর দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ শ্রদ্ধা জানিয়েছেন। 
রোববার সকাল ১০ টায় জেলা প্রশাসক শাহিদা সুলতানার নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে পুলিশ সুপার আয়েশা সিদ্দিকার নেতৃত্বে পুলিশ প্রশাসন, পরে টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের পক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানানো হয়।
এরপর ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করে বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগস্টে তাঁর পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে মুজিবনগর দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাশেদুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু, সদর উপজেলা নির্বাহী অফিসার মহসিন উদ্দিনসহ জেলা পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এছাড়া টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat