×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৪-২১
  • ৬০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রকৃত কৃষকের হাতে প্রণোদনা পৌঁছে দেয়ার আহবান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেছেন, কৃষক নন কিংবা চাষের জমি নাই এমন কেউ যেন প্রণোদনার তালিকায় অন্তর্ভূক্ত না হন তা নিশ্চিত করতে হবে। এ সময় তিনি প্রণোদনা নিয়ে তা উৎপাদন বৃদ্ধির কাজে লাগাতে কৃষকদের প্রতি আহবান জানান।
আজ বৃহস্পতিবার নিয়ামতপুর জেলা পরিষদ মিলনায়তনে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার কৃষকের দোরগোড়ায় সার, বীজ ও বিদ্যুৎ সেবা পৌঁছে দিচ্ছে। দেশে সার, বীজ ও বিদ্যুতের অভাব নেই। সেচের অভাবে জমি অনাবাদী থাকছে না। অথচ বিএনপির আমলে সার চাওয়ায় কৃষককে গুলি করে মারা হয়েছে।
প্রণোদনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, কৃষক প্রণোদনা নিয়ে ধানের উৎপাদন বৃদ্ধি করলে খাদ্য ঘাটতি থাকবে না, বিদেশ থেকে চাল আমদানি করতে হবে না। আর চাল আমদানি না হলে কৃষকের ধানের ন্যায্যমূল্য নিশ্চিত হবে।
সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ। উপজেলা কৃষি কর্মকর্তা আমির আব্দুল্লাহ মো. ওয়াহিদুজ্জামান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
কৃষকদের উফশী আউশ চাষে আগ্রহী করে তোলার জন্য এ বছর (২০২১-২০২২ অর্থ বছরে) নিয়ামতপুর উপজেলার ৮টি ইউনিয়নে দুই হাজার জন কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়।
পরে মন্ত্রী ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৮০ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও ৬০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat