×
ব্রেকিং নিউজ :
বিশ্ব পর্যটন দিবস উদ্যাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ মেজর (অব.) মোজাফফরকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা ইউজিসির স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হলেন ডা. নুরুল ইসলাম সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী জামায়াত থেকে বহিষ্কৃত এমপির বিষয়ে সংসদের রেফারেন্স পেলেই ব্যবস্থা: নির্বাচন কমিশনার নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় তীব্র খরা ও ভয়াবহ বন্যার শঙ্কা ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামে খলিলুর-জয়শঙ্কর শুভেচ্ছা বিনিময় চাদে কূপের দখল নিয়ে বাড়ছে প্রাণঘাতী সংঘাত
  • প্রকাশিত : ২০২২-০৪-২৩
  • ৫৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সাংবাদিকদের নিজের পেশার প্রতি দায়িত্বশীল হতে হবে। যারা অনলাইনে কাজ করেন তাদের আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
আজ জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া অডিটোরিয়ামে বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ইফতার ও আলোচনা অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ।
ধর্মপ্রতিমন্ত্রী বলেন,অনলাইনে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সংযত হতে হবে। কোন সংবাদ জনসাধারণের জন্য নেতিবাচক বা কোনটা ইতিবাচক সে সম্পর্কে সচেতন থাকতে হবে।
অনুষ্ঠানে আবুল কালাম আজাদ বলেন, অনলাইনে সংবাদ পরিবেশন নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। কিন্তু সংবাদ সংগ্রহের পাশাপাশি এর চ্যালেঞ্জ মোকাবিলা করার দক্ষতা অর্জন করতে হবে সাংবাদিকদের।
তিনি আরো বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে কারো কাছ থেকে তথ্য সংগ্রহ করে যাচাই বাছাই করে তবেই অনলাইনে তা প্রচার করতে হবে। এতে একজন সাংবাদিক তার পেশার প্রতি সুবিচার করতে পারবেন।
ফরিদুল হক খান বলেন,দেশের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে সংবাদ যেমন উল্লেখযোগ্য ভূমিকা রাখে তেমনি সাংবাদিক, জনপ্রতিনিধিসহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে। তবেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নেয়া যাবে ।
বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের নির্বাহী সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন, দি এশিয়ান এজ এর উপদেষ্টা সেলিম ওমরাও খান, বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশনের সভাপতি শরিফুল ইসলাম খান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat