×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৪-২৭
  • ১১৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রংপুর-বগুড়া মহাসড়কের গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার মহেশপুর নামক স্থানে আজ সকাল ৯টার দিকে এক সড়ক দুর্ঘটনায় ৩ ব্যক্তি নিহত হয়েছে। মৃতরা হলো: পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নের চেরাগপুর গ্রামের রাজা মিয়ার ছেলে তাজু মিয়া (২৫), একই গ্রামের সোলায়মান মিয়ার ছেলে অটোরিকশা চালক সোহেল মিয়া (৩৫) ও দুলা মিয়ার ছেলে সবুজ মিয়া (২৬) ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা থেকে একটি যাত্রীবাহী বাস পঞ্চগড় যাওয়ার সময় ওই উপজেলার মহেশপুরে সময় স্থানে সকাল ৯টার দিকে সবজিবাহী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী তাজু ও চালক সোহেল মারা যায়। আশংকাজনক অবস্থায় সবুজকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর সেও মারা যায়। তাজু সবজি নিয়ে সোহেলের অটোরিকশায় করে পলাশবাড়ীর মহেশপুর সবজিহাটে যাচ্ছিল। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোলায়মান ইসলাম জানান, , নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে গাইবান্ধা হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat