×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৪-৩০
  • ৯৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, দেশের ৮০ থেকে ৯০ শতাংশ মানুষ শেখ হাসিনার পক্ষে রয়েছে। সুতরাং এই দলের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের হুমকি দিয়ে কোন লাভ হবে না। আর আন্দোলনের নামে কোন নাশকতা হলে তা কঠোর হস্তে দমন করা হবে।
আজ শনিবার কুষ্টিয়া ডিসিকোর্টে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কার্যালয়ে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগীতায় জেলা প্রশাসনের ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন হবে না বিএনপি নেতাদের এমন বক্তব্যের জাবাবে মাহবুব উল আলম হানিফ বলেন, তত্ত্বাবধায়ক সরকার কোন সাংবিধানিক ব্যবস্থা নয়, এটা গণতান্ত্রিক পদ্ধতিরও কোন অংশ নয়। এটা আনতে হয়েছিলো শুধুমাত্র বিএনপির মত অগনতান্ত্রিক দল ক্ষমতা হস্তান্তরে অনিহা প্রকাশের কারনে।
তিনি বলেন, তত্ত্বাবধায় সরকারের রূপরেখায় উল্লেখ ছিলো পরপর তিনবার তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। সেটা হয়েছে। তবে পরাজিত দলগুলো এই নির্বাচনগুলো অভিযুক্ত করেছে। তাই চুক্তি অনুযায়ী তত্বাবধায়ক সরকার বাতিল হয়েছে। উচ্চ আদালতও তত্বাবধায়ক সরকার ব্যবস্থা অবৈধ বলেছে। এটা নিয়ে কথা বলা যুক্তিযুক্ত নয়।
ঈদ সামগ্রী বিতরনের সময় জেলা প্রশাসক সাইদুল ইসলাম, পুলিশ সুপার খায়রুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। দুই শতাধীক নি¤œ আয়ের মানুষকে ঈদ সামগ্রী দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat