×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৫-০১
  • ১২৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাগেরহাট জেলার ফকিরহাটে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৩ জন নিহত হয়েছেন। এ সময় ৪ জন আহত হয়েছে।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার পালেরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ১০ মাসের শিশু আয়ান শেখ, বাসের চালক আব্দুল্লাহ (৪০) ট্রাকের চালক জালাল হাওলাদার (৪৫) আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, নিহত শিশু আয়ান শেখ টাঙ্গাইল জেলার মাসুদ শেখের ছেলে। সে বাবা-মায়ের সাথেই ছিল। তার বাবা-মা ও গুরুত্বর আহত হয়েছেন। নিহত বাসের চালক আব্দুল্লাহ (৪০) ফরিদপুর উপজেলার আলফাডাঙ্গা এলাকার শুকুর আলীর ছেলে ও ট্রাকের চালক জালাল হাওলাদার (৪৫), সে বাগেরহাট শহরের খারদার এলাকার রুস্তুম আলী সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, যাত্রীবাহী বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। পালেরহাট নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সবুজ শেখ বলেন, দুর্ঘটনায় আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে। এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মোল্লাহাট হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ আবুল হাসান জানান, খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাটে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় আহত ও নিহতদের উদ্ধার করেছে পুলিশ। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat