×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৫-০৫
  • ১১৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জয়পুরহাট জেলার উপর দিয়ে সম্প্রতি বয়ে যাওয়া কালবৈশাখীর আঘাতে বিভিন্ন ফসলের ক্ষয়-ক্ষতি নিরুপন করেছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
জেলা সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো.শফিকুল ইসলাম জানান- গত ২৯ এপ্রিল রাতে কালবৈশাখীর আঘাতে জেলায় ফসলের মোট ক্ষয়-ক্ষতির পরিমাণ হচ্ছে সাড়ে ৪ কোটি টাকা এবং ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা হচ্ছে ১৯ হাজার ৫৯০ জন। তিনি জানান- কালবৈশাখীর আঘাতে জেলার ক্ষয়ক্ষতির বিবরণ ও কৃষকের সংখ্যা কৃষি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, কালবৈশাখীর আঘাতে ঘরবাড়ি ও মাঠে থাকা বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়। ক্ষয়-ক্ষতি নিরুপনের জন্য কৃষি বিভাগ দ্রুত কাজ শুরু করে। কৃষি বিভাগের দেখানো ক্ষতিগ্রস্ত ফসলের মধ্যে রয়েছে ১৬ হাজার হেক্টর জমির বোরো ধান একেবারেই হেলে পড়েছে। এরমধ্যে সম্পুর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে ২১৩ হেক্টর জমির বোরো ধান। এ ছাড়াও ৭৩০ হেক্টর জমির কলার মধ্যে ১৪০ হেক্টর জমির কলা একেবারেই নষ্ট হয়েছে। অন্যান্য ক্ষতিগ্রস্ত ফসলের মধ্যে রয়েছে শাকসবজি ২৮ হেক্টর জমি, আম ২৫ হেক্টর ও ভূট্টা ১০ হেক্টর জমি রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat