×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৫-০৮
  • ৯২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মা’য়ের প্রতি অফুরান শ্রদ্ধা আর কৃতজ্ঞতায় নাটোরে বিশ্ব মা দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ সকাল দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর ও নওগাঁ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রতœা আহমেদ। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মহসীন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, শিক্ষাবিদ সুবিদ কুমার মৈত্র প্রমুখ।
সভায় বক্তারা বলেন, শুধু সন্তান ধারণ, জন্মদান ও প্রতিপালনই নয়, মা হচ্ছেন সন্তানের প্রধান শিক্ষক। সন্তানের শারীরিক ও মানসিক বিকাশসহ জীবনের সফলতা আসে মা’য়ের হাত ধরে। মা’য়ের ঋণ কখনো শোধ হবার নয়। আমাদের সকলের উচিৎ, পরম মমতায় মা’কে আগলে রাখা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat