×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৫-১৩
  • ১০০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় আজ পুরানো দামে ক্রয়কৃত ও ট্যাগ লাগানো সয়াবিন তেল অতিরিক্ত দামে বিক্রির দায়ে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এ সময় জব্দকৃত তিনশ’ লিটার সয়াবিন তেল নায্য মূল্যে ভোক্তাদের মধ্যে বিক্রি করা হয়।আজ শুক্রবার দুপুরে চুনারুঘাট উপজেলার আসামপাড়া বাজারে জেলায় জাতীয়ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা’র নেতৃত্বে অভিযানকালে এ জরিমানা করা হয়।
সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, অভিযানকালে পুরানো দামে ক্রয়কৃত ও ট্যাগ লাগানো সয়াবিন তেল অতিরিক্ত দামে বিক্রির দায়ে চুনারুঘাট উপজেলার আসামপাড়া বাজারের মেসার্স সোহেল স্টোর ও মেসার্স পন্ডিত স্টোরকে চারহাজার টাকা করে মোট আটহাজার টাকা এবং মেসার্স ব্রজলাল স্টোর ও মেসার্স সুমন স্টোরকে তিনহাজার টাকা করে মোট ছয়হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানকালে র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat