×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৫-১৩
  • ১০৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জয়পুরহাটের কালাই উপজেলায় ও বগুড়ার শেরপুর উপজেলায় আজ বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন।জয়পুরহাট সংবাদদাতা জানান- দাদার সঙ্গে পুকুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে হৃদয় হোসেন নামে এক কিশোরের মৃত্যু হয়। শুক্রবার দুপুরের উপজেলার শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনুদ্দিন জানান, নিহত হৃদয় হোসেন (১২) উপজেলার শ্রীপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে। হালকা বৃষ্টির মধ্যে বাড়ির পাশে পুকুরে দাদা মনসুর আলীর সঙ্গে মাছ ধরতে যায় নাতী হৃদয়। হঠাৎ বজ্রপাতের ঘটনায় নাতী হৃদয় জ্ঞান হারিয়ে ফেলে। তাকে উদ্ধার করে স্থানিয়রা কালাই উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন।
বগুড়া সংবাদদাতা জানান- জেলার শেরপুর উপজেলায় বজ্রপাতে আব্দুল মালেক (৪৬) নামের এক ধান কাটার শ্রমিক নিহত ও ফেরদৌস (৪৫) নামের এক শ্রমিক আহত হয়েছে। শুক্রবার বেলা ২ টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের উচরং গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মালেক এলাকার আ. লতিফের ছেলে।
মালেকের সুরতহাল রিপোর্ট শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান- শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat