×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৫-১৫
  • ৪৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান শনিবার ৫ দিনের এক সরকারী সফরে তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। তুর্কি এয়ার ফোর্স কমান্ডার জেনারেল হাসান কুকুকাকিউজের আমন্ত্রণে বিমান বাহিনী প্রধান এই সফরে গেছেন।  সাথে স্ত্রী ও ২ জন সফরসঙ্গী রয়েছেন।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্ক’র সমাধি পরিদর্শন এবং সমাধিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।
তুরস্ক অবস্থানকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান কমান্ডার তুর্কি এয়ার ফোর্স জেনারেল হাসান কুকুকাকিউজের সাথে সৌজন্য সাক্ষাত এবং পারস্পারিক দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মত বিনিময় করবেন। এর মাধ্যমে বাংলাদেশ ও তুরস্ক বিমান বাহিনীর ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে ফলপ্রসু সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা যায়।
সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান তুর্কি এ্যারোস্পেস ইন্ডাষ্ট্রিসসহ অন্যান্য সরকারি ও বেসরকারি সামরিক সরঞ্জামাদি প্রস্তুকারক প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্র্ণ সম্পর্ক সুদৃঢ় হবে, যা পেশাগত খাতে পারষ্পরিক সহযোগিতার পরিধি সম্প্র্রসারিত করবে।
উল্লেখ্য, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান আগামি ২০ মে দেশে ফিরেবেন বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat