×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২২-০৫-১৭
  • ১০৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল হোসেন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবন ও মুক্তিযুদ্ধের সঠিক তথ্যাবলীসহ দেশের ইতিহাস পরবর্তী প্রজন্মের মাঝে জাগরূক রাখতে ফিল্ম আর্কাইভের ভূমিকা অনন্য।
বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগারগাঁওয়ে আর্কাইভ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
তথ্যসচিব বলেন, চলচ্চিত্র হচ্ছে সময়ের প্রতিচ্ছবি। শত বছর পরের প্রজন্ম যাতে তাদের পূর্বসূরীদের জীবনাচরণ জানতে পারে, অতীত থেকে শিক্ষা নিয়ে সুন্দর ভবিষ্যৎ গড়তে পারে সেজন্য ফিল্ম আর্কাইভের গুরুত্ব অপরিসীম।
ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. নিজামূল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে সাংস্কৃতিক ও চলচ্চিত্র ব্যক্তিত্বদের মধ্যে সৈয়দ সালাউদ্দিন জাকী, মানজারে হাসিন মুরাদ, মোরশেদুল ইসলাম, সোহানুর রহমান সোহান, ইলিয়াস কাঞ্চন বিশেষ অতিথির বক্তব্য দেন। এতে আর্কাইভের পরিচালক ড. মোফাখখারুল ইকবাল স্বাগত বক্তব্য দেন। এসময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের শুভেচ্ছা বাণী পাঠ করে শোনান মন্ত্রণালয়ের জনসংযোগ পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ। এর আগে অতিথি ও কর্মকর্তারা বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন।
বক্তারা বিশ্বমানের ফিল্ম আর্কাইভ নির্মাণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, আমাদের ফিল্ম আর্কাইভের বিশ্বমান আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য সম্মান বয়ে এনেছে।
উল্লেখ্য, ১৯৭৮ সালের ১৭ মে ফিল্ম আর্কাইভ প্রতিষ্ঠার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালের ২৭ ফেব্রুয়ারি অত্যাধুনিক ফিল্ম আর্কাইভ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং ২০১৮ সালের পয়লা নভেম্বর ভবনটি উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat