×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৫-২০
  • ৪৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিএনপিসহ সকল রাজনৈতিক দলকে আগামী দু’এক মাসের মধ্যে আলোচনায় বসার আহবান জানানো হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
আজ সাভার উপজেলা পরিষদ মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
সাভার উপজেলা পরিষদের মিলনায়তনে বেলুন ও পায়রা উড়িয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করেন সিইসি। এ সময় তিনি নিজে একজনের ভোটার তথ্য হালনাগাদের তথ্য পূরণ করেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আমরা কাজ করে যাচ্ছি। কীভাবে রাজনৈতিক দলকে আহ্বান করব, এ নিয়ে কমিশন সিদ্ধান্ত নেবে। অচিরেই বিএনপিসহ সকল রাজনৈতিক দলকে আহবান জানাবো সংলাপে বা আলোচনায় বসার জন্য। ঠিক করে বলতে পারছিনা, হয়ত দু’এক মাসের মধ্যেই আলোচনায় বসতে পারি।’
তিনি বলেন, ‘ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর সক্ষমতা বৃদ্ধির জন্য ইসি কাজ করছে। ইভিএম এর সক্ষমতা কতটুকু দরকার আরো কি কি করা যায়, এ বিষয়ে কমিশনে আরও আলোচনা হবে। আমি একা কোন সিদ্ধান্ত নিতে পারবোনা।’
৩০০ আসনে ইভিএম-এ নির্বাচনের সক্ষমতা সম্ভব কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এখন বলা সম্ভব নয়।’
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।
ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার, ঢাকা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মনির হোসেন, সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, সাভার পৌর মেয়র আব্দুল গণি, সাভারের ইউএনও মাজহারুল ইসলাম ও স্থানীয় জনপ্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat