×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৫-২১
  • ১১৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মৌলভীবাজার জেলার রাজনগরে আসামী ধরে ফেরার পথে আজ সড়ক দুর্ঘটনায় পুলিশের এসআই সমিরণ চন্দ্র দাস নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের তিন এসআই, দুই কনস্টেবল ও তিন আসামী গুরুত্বর আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভোর ৫টার দিকে রাজনগরের উত্তরবাগ চা বাগান থেকে পুলিশের একটি পিকআপ করে তিনজন আসামী ধরে ফেরার পথে ময়নার দোকান এলাকায় গাড়ির চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে পুলিশের ৪ এসআই, ২ কনস্টেবল ও ৩ আসামী আহত হয়।
খবর পেয়ে রাজনগর ফায়ার সার্ভিসের একটি টিম আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পুলিশের এসআই সমিরণ চন্দ্র দাসকে মৃত ঘোষণা করেন। পরে গুরুত্বর আহত পুলিশের তিন এসআই, এক কন্সটেবল ও এক আসামীকে সিলেট এম.এ.জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহত এক কনস্টেবল দুই আসামীকে মৌলভীবাজার হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
খবর পেয়ে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া আহতদের দেখতে হাসপাতালে যান। আহতরা হচ্ছেন রাজনগর থানায় কর্মরত পুলিশের এসআই সুলেমান, শওকত মাসুদ ভুঁইয়া, জাহাঙ্গীর, কনস্টেবল (গাড়ি চালক) আব্দুল আজিজ ও মাসুক মিয়া। আহত আসামীরা হচ্ছে কান্ত সাওতাল, লক্ষণ সাওতাল ও কুর্মি মইনা।
রাজনগর থানার ওসি নজরুল ইসলাম জানান, বিশেষ অভিযান শেষে ৩ জন আসামি ধরে রাজনগর থানায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত এসআই সমিরণ চন্দ্র দাসের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার পাঁচপাড়িয়া গ্রামে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat