×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২২-০৫-২৪
  • ৭৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তরুণ উইঙ্গার ফ্যাবিও কারভালহোকে ফুলহ্যাম থেকে এবারের গ্রীষ্মে দলভূক্ত করার সমঝোতায় পৌছেছে লিভারপুল, প্রিমিয়ার লিগ ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
ব্রিটিশ গণমাধ্যমের  দাবী  ১৯ বছর বয়সী এই উইঙ্গারকে দলে নিতে লিভারপুল ফুলহ্যামকে ৫ মিলিয়ন ইউরো দিবে। এর সাথে বোনাস যোগ হবে। জানুয়ারিতে কারভালহোকে দলে নেবার চেষ্টা চালিয়েছিল লিভারপুল। কিন্তু ট্রান্সফারের সময়সীমা পার হয়ে যাওয়ায় তাতে সফল হতে পারেনি। 
এ্যাটাকিং মিডফিল্ড পজিশনেও খেলতে পারেন কারভালহো। এবারের মৌসুমে ফুলহ্যামের হয়ে চ্যাম্পিয়নশীপে ১০ গোল করা ছাড়াও রেকর্ড আটটি এসিস্ট করেছেন। তার অনবদ্য নৈপুন্যে ফুলহ্যাম দ্বিতীয় টায়ারে বিজয়ী হয়ে প্রিমিয়ার লিগে ফিরে এসেছে। 
আগামী ১ জুলাই আনুষ্ঠানিক ভাবে কারভালহো এ্যানফিল্ডে যোগ দিবেন বলে ক্লাবের এক বিবৃতিতে জানানো হয়েছে। ইংল্যান্ড যুব দলের সাবেক এই উইঙ্গার বর্তমানে পর্তুগাল অনুর্ধ্ব-২১ দলকে প্রতিনিধিত্ব করছেন। 
ম্যানচেস্টার সিটির থেকে এক পয়েন্ট পিছিয়ে প্রিমিয়ার লিগে দ্বিতীয় স্থানে থেকে মৌসুম শেষ করেছে রেডরা। এবারের মৌসুমে ইতোমধ্যেই লিগ কাপ ও এফএ কাপের শিরোপা জেতা লিভারপুল আগামী শনিবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের মোকাবেলা করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat