×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২২-০৫-২৬
  • ৯৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতীয় কবির স্মৃতিধন্য ময়মনসিংহ জেলা ত্রিশালের দরিরামপুর সরকারি নজরুল একাডেমি মাঠে তিন দিনব্যাপী নজরুল জন্মজয়ন্তীর দ্বিতীয় দিনের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ সম্পন্ন হয়েছে।
আলোচনা সভায় জেলা প্রশাসক এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি।
এ সময় প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেন, নজরুল সমাজে সাম্য, সাম্প্রদায়িক সম্প্রতি, শোষণ মুক্ত সমাজ ও বঞ্চনার হাত থেকে রক্ষায় মানুষকে উজ্জিবিত করেছিলেন। তার কবিতা ও গান মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতাকামী বাঙ্গালীদের উদ্ধুদ্ধ করেছিলেন।
তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু স্বাধীনতার পর ভারত থেকে কবি নজরুলকে বাংলাদেশে নিয়ে এসে যথাযথ মর্যাদা দিয়েছেন। নজরুল স্বাধীনতা ও সাম্যের জন্য আজীবন লড়াই করে গেছেন। তিনি তাঁর বুদ্ধিভিত্তিক প্রতিভাদ্বারা লেখনির মাধ্যমে ব্রিটিশ বিরোধী আন্দোলনে সর্বস্তরের মানুষকে উদ্ধুদ্ধ করেছিলেন।
আগামী ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশকে উন্নত দেশে রূপান্তরে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, নান্দাইলের সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান, হালুয়াঘাট-ধোবাউড়ার সংসদ সদস্য জুয়েল আরেং, সংরক্ষিত সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম। নজরুল স্মারক বক্তা ছিলেন, বিশিষ্ট লেখক ও নজরুল গবেষক এএফএম হায়াতুল্লাহ।
কবির স্মরণে আলোচনা সভার পর স্থানীয় ও দেশবরেণ্য শিল্পী ও কবিদের উপস্থিতিতে সংগীত পরিবেশন ও কবিতা আবৃত্তির আয়োজন করা হয়।
আগামীকাল সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এস খালিদ এমপি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat