×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৬-০৩
  • ৬৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, সরকারের ধারাবাহিক উন্নয়ন মূলক কর্মকান্ডের কারনে বিএনপির রাজনীতি ধ্বংস হয়ে যাচ্ছে।
তিনি আজ সকালে কুষ্টিয়ার পিটিআই রোডের নিজ বাসভবনে সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এসময় কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক রবিউল ইসলামসহ আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
হানিফ বলেন, ‘সরকার ক্ষমতায় আসার পর থেকে বিএনপি নেতারা এই সরকারের বিরুদ্ধে সবসময় নীতিবাচক কথাবার্তাই বলে চলেছেন। তারা সবসময় বলেন যে, দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। তাদের এসব কথাবার্তার মধ্যেও কিন্ত দেশ এগিয়ে যাচ্ছে। সরকারের ধারাবাহিক উন্নয়ন মূলক কর্মকান্ডের কারণে বিএনপির রাজনীতি ধ্বংস হয়ে যাচ্ছে। সেই হতাশা থেকে মির্জা ফখরুলরা সরকারের বিরুদ্ধে এই ধরনের নীতিবাচক কথাবার্তা বলছেন।’
তিনি বলেন, নির্বাচন নিয়ে কখনো তালবাহানা করার রেকর্ড আওয়ামী লীগের নেই, বিএনপির রেকর্ড আছে। বিএনপি ১৯৯৬ ও ২০০৬ সালে রাষ্ট্র ক্ষমতায় থাকাকালে দুইবারই ক্ষমতা জোর করে আঁকড়ে রাখার জন্য নানা রকম তালবাহানা করেছিল। জনগণের তীব্র আন্দোলনের মুখে তারা ক্ষমতাচ্যুত হতে বাধ্য হয়েছিল। ক্ষমতা আঁকড়ে থাকার জন্য তালবাহানা করা এই অভ্যাসটা বিএনপির আছে আওয়ামী লীগের নয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat