×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৬-১৩
  • ১২৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বগুড়া জেলার নন্দীগ্রামে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও ৩ জন আহত হয়েছে। সোমবার বেলা ১২টার দিকে নন্দীগ্রাম পৌর এলাকার ওমরপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নন্দীগ্রামের কুস্তা গ্রামের মৃত জসীম উদ্দীনের ছেলে আব্দুল খালেক (৬৫) এবং নাটোরের সিংড়ার কাসুপিয়া গ্রামের আজিমউদ্দীনের ছেলে মো. বাবলু মিয়া (৫০)।
নন্দীগ্রাম থানার এস আই তারিকুল ইসলাম জানান, রণবাঘা থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিক্সা নদীগ্রামের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ওমরপুর বাসস্ট্যান্ডে নাটোরগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী মারা যান এবং গুরুতর আহত হন আরও ৩ যাত্রী। তাদেরকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনায় নিহতদের মরদেহ নন্দীগ্রাম থানায়আছে। লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রীয়া চলছে বলে জানান নন্দীগ্রাম পুলিশ ফাঁড়ির এস আই শহিদুর রহমান। তিনি জানান, ট্রাক ও সিএনজিচালিত অটোরিক্সা পুলিশের হেফাজতে রয়েছে। ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat