×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৬-১৩
  • ৭৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: মোঃ এনামুর রহমান বলেছেন, যে কোনো দুর্যোগে শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের ছাত্রছাত্রীদের মধ্যে  সচেতনতা ও সাড়া প্রদানে সক্ষমতা বৃদ্ধিতে  সরকার কাজ করছে।
আজ সোমবার রাজধানীর একটি হোটেলে সিপিপি (ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি) আয়োজিত ‘খেলায় খেলায় দুর্যোগ প্রস্তুতি স্কুলশিক্ষার্থীদের করণীয়’ শীর্ষক সচেতনতামূলক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন ।
এনামুর রহমান বলেন, ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা ও সাড়া বৃদ্ধির লক্ষ্যে বিদ্যালয় সমূহে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি গঠন করা হবে। বিদ্যালয়সমূহে দুর্যোগ নিরাপত্তা নেটওয়ার্ক তৈরিতে প্রণোদনা দেওয়া হবে। দুর্যোগ সচেতন ও মোকাবেলায় সক্ষম একটি প্রজন্ম তৈরি করতে  এবং ভবিষ্যত প্রজন্মকে অন্তর্ভুক্ত করে দুর্যোগ ঝুঁকি কমাতে একটি উত্তম চর্চা সৃষ্টিতে আমরা কাজ করছি।
তিনি বলেন, ভৌগলিক অবস্থান, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, ঘনবসতি ইত্যাদি কারণে বাংলাদেশকে প্রতিনিয়ত কোনো না কোনো প্রাকৃতিক ও মানব সৃষ্ট দুর্যোগের মোকাবেলা করতে হয়। দারিদ্র্য বিমোচনসহ সামাজিক নিরাপত্তা অর্জনে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপসমূহ বাংলাদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করেছে। এসব কারণে দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ এখন সারা বিশ্বে রোল মডেল হিসেবে পরিচিত।
ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, সরকারের গৃহীত পদক্ষেপের ফলে  শিক্ষার্থীরা দুর্যোগ ঝুঁকি সমূহ ও করণীয় সম্বন্ধে আরও বেশি সচেতন হবে। শিক্ষার্থী, শিক্ষার্থীদের অভিভাবক ও প্রতিবেশীগণের মাধ্যমে সমাজে এই সচেতনতা ছড়িয়ে পড়বে। সমাজে স্বেচ্ছাসেবী মনোভাব বৃদ্ধি পাবে, একটি  সমন্বিত দুর্যোগ ব্যবস্খাপনা সংস্কৃতি গড়ে উঠবে। 
তিনি বলেন, প্রয়োজনের সময় শিক্ষা প্রতিষ্ঠানসমূহ অতি দ্রুত আশ্রয়কেন্দ্রে পরিণত হবে। এই উন্নত চর্চাটি প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার মাধ্যমে বৃহত্তর শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়বে। 
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব:) মাসুদ উদ্দিন চৌধুরী বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat