×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৬-১৬
  • ১০৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) সদস্যরা কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দু’জন মাদক বিক্রেতাসহ ২৪ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যমানের ৪ দশমিক ৩১৫ কেজি ক্রিস্টাল মেথ আইস এবং ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট আটক করেছে।
আটকরা হলেন- আব্দুর রহমান (৩০) ও মোহাম্মদ নূর (২৫)। বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সূত্রের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) সদস্যরা জানতে পারে, টেকনাফ সীমান্তের এমজি ব্যাংকার এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। এ তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়ন সদর এবং হ্নীলা বিওপি’র একটি চোরাচালান প্রতিরোধ টহলদল এমজি ব্যাংকার এলাকায় বেড়ীবাঁধের আড়ালে ওৎ পেতে থাকে। এ সময় টহলদলের সদস্যরা ৫ জন ব্যক্তিকে মায়ানমার হতে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে তাৎক্ষণিকভাবে তাদের চ্যালেঞ্জ করে দ্রুত অগ্রসর হতে থাকে। চোরাকারবারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে একটি প্লাষ্টিকের বস্তা ফেলে দিয়ে পশের গ্রামের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিজিবি টহলদল চোরাকারবারীদের পিছু ধাওয়া করে দু’জনকে আটক করতে সক্ষম হয়। বাকিরা পশের গ্রামে পালিয়ে যায়। তাদের ফেলে যাওয়া প্লাস্টিকের বস্তা থেকে ১ রাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে আটককৃত মাদক কারবারী মোহাম্মদ নূরের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত আড়াইটার দিকে শ্মশানঘাট এলাকায় বেড়ীবাঁধের কাছে পরিত্যক্ত একটি ছাপড়া ঘরের পাশে বিশেষভাবে লুকায়িত অবস্থায় একটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বস্তা থেকে ২১ কোটি ৫৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যমানের ৪.৩১৫ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat