×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৬-১৬
  • ৯৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উদযাপন উপলক্ষে জেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
সভায় আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে স্থানীয়ভাবে অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ওইদিন শহরকে পতাকাশোভিত, প্লাকার্ড, ব্যানার সহযোগে সাজানো হবে। শহরে বের হবে বর্ণাঢ্য শোভাযাত্রা।
উদ্বোধনের মূল অনুষ্ঠান স্থানীয় অনিমা চৌধুরী অডিটোরিয়ামে সম্প্রচার করা হবে। এরপর একই অডিটোরিয়ামে জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাদিম সারওয়ার, অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের, নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার আফরোজা খাতুন, জেলা কালচারাল অফিসার মো. আব্দুল রাকিবিল বারী, নাটোর প্রেস ক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন মতামত প্রদান করেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে পদ্মা সেতু বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। পদ্মা সেতু আমাদের জাতিকে অনন্য মর্যাদায় আসীন করেছে। এই অর্জনকে স্মরণীয় করে রাখতে পুরো দেশ ও জাতি এখন ঐক্যবদ্ধ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat