×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৬-১৭
  • ১২৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাগেরহাট জেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত জমির ৬৯জন মালিককে ক্ষতিপূরণ বাবদ ১৫ কোটি ৬৯ লাখ ৫৭ হাজার ১২৩ টাকার চেক প্রদান করা হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান ক্ষতিগ্রস্তদের হাতে গতকাল ক্ষতিপূরণের চেক তুলে দেন। বাগেরহাটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহিনুজ্জামান, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা রোহান সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন সূত্রে জানায়, এদিন কোস্টগার্ড পশ্চিম জোনের ভবন, শরণখোলা উপজেলার ৩৫/১ এ উপকূলীয় বেড়িবাঁধ, খানজাহান আলী বিমানবন্দর , খুলনা-মোংলা রেল লাইন, মোংলা বন্দরের ড্রেজিং, ঢাকা এ্যান্ড ওয়েস্টার্ন জোন ট্রান্সমিশন গার্ড এক্সপ্যানশন প্রজেক্টের জন্য জমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত ৬৯ জন মালিকের হাতে ১৫ কোটি ৬৯ লাখ ৫৭ হাজার ১২৩ টাকার চেক প্রদান করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, জনগণ তাদের জমি সরকারের উন্নয়ন কাজে দিয়েছে, আমরা তাদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দিয়েছি। ক্ষতিপূরণের টাকা পাইয়ে দেয়ার জন্য যদি কোন ব্যক্তি বা কর্মকর্তা ঘুষ দাবি করে তাহলে সরাসরি জেলা তাকে জানানোর অনুরোধ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat