×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২২-০৬-২৫
  • ৯৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বংশালের আগাঁ সাদেক এলাকায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে আগুন লেগে একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছেন। এ বিস্ফোরণের ঘটনায় ৩টি দেয়াল আংশিক ধসে পড়েছে।
শনিবার ভোর পৌণে ৫টার দিকে রাজধানীর বংশাল থানা ৫৬, আগাঁ সাদেক রোড পাকিস্তান মাঠের পাশে একটি বাসায় এ ঘটনা ঘটে।দগ্ধরা হলেন, মো. ইসরাফিল (৬২), তার স্ত্রী সালমা বেগম (৫০), মেয়ে শাহজাদী আক্তার (২২) ও ইমরান হোসেন (৩১)। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।ইমরান একটি দোকানে কাজ করেন। আর শাহজাদী শিক্ষার্থী বলে জানা যায়।শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসক জানান, শনিবার ভোরে দগ্ধ চারজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। এদের মধ্যে ইসরাফিলের শরীরের ৩৭ শতাংশ, সালমার ৪৯, ইমরানের ২০ ও শাহজাদীর ৩৮ শতাংশ দগ্ধ হয়েছে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং কাজ শুরু করে। এরপর তাদের সাথে আরও ৩টি ইউনিট যুক্ত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat