×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৭-০১
  • ৭৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সড়কে শৃঙ্খলা ও দুর্ঘটনা কমাতে বান্দরবানে ট্রাফিক পুলিশের অভিযান শুরু হয়েছে।শুক্রবার সকালে বান্দরবানের ট্রাফিক মোড়ে এই অভিযানের নেতৃত্ব দেন জেলা পুলিশ সুপার জেরিন আখতার।
এসময় তিনি রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন যানবাহন পরীক্ষা করেন এবং যাদের কোন ড্রাইভিং লাইসেন্স নেই তাদের জরিমানা করার নির্দেশ দেন।
অভিযানে চালকদের সচেতন করার পাশাপাশি বিভিন্ন পরিমান জরিমানা এবং বেশকিছু যানবাহন জব্দ করা হয়।
এসময় বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম, বান্দরবান সদর ট্রাফিক বিভাগের টিআই প্রশাসন মো.নুরুল আবছার প্রমুখ উপস্থিত ছিলেন।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল জানান, বান্দরবানে সড়ক দুর্ঘটনা কমাতে ট্রাফিক সপ্তাহ চলমান থাকবে। এর মাধ্যমে সড়কে শৃঙ্খলা ও দুর্ঘটনা কমাতে জেলার ট্রাফিক পুলিশ কাজ করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat