×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৭-০১
  • ৪৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, পদ্মা সেতু কোরবানিকেন্দ্রিক অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলেছে।
তিনি আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ফিশারিজ অ্যান্ড লাইভস্টক জার্নালিস্ট ফোরাম ‘পদ্মা সেতুর সম্ভাবনা ঃ দেশীয় পশুতে কোরবানি, খামারিদের সমস্যা ও করণীয়’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা কলেন। 
এ সেমিনারে বিশেষ অতিথি ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মনজুর মোহাম্মদ শাহজাদা ও বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. এস এম জাহাঙ্গীর হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালের পরিচালক ডা. মো. শফিউল আহাদ ও বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন। 
ফোরামের সভাপতি এম এ জলিল মুন্না রায়হান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য রাখেন করেন ফিশারিজ অ্যান্ড লাইভস্টক জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম সুমন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশপ্রেম, দূরদৃষ্টি, সততা, আত্মবিশ্বাস ও দৃঢ়তার কারণেই পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব হয়েছে। এ সেতু উদ্বোধনের মধ্যদিয়ে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে উন্মোচিত হযেছে নতুন দিগন্ত। 
‘পদ্মা সেতু আমাদের অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রেও সৃষ্টি করেছে বিশাল সম্ভাবনা’ এ কথা উল্লেখ করে তিনি বলেন, কোরবানির পশু নিয়ে রাজধানীতে আসতে এক সময় ফেরিঘাটে এসে দুই-তিনদিন অপেক্ষা করতে হতো। কিন্তু পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়ায় ঢাকা ও দেশের অন্যান্য জায়গায় কোরবানির পশু নিয়ে এখন আর ঘাটে ফেরির জন্য অপেক্ষা করতে হবে না।
মন্ত্রী বলেন, বাড়িতে বা রাস্তায় কোরবানির পশু বিক্রি করলে কোন হাসিল দিতে হবে না। কেউ খামারিদের বাজারে এনে পশু বিক্রিতে বাধ্য করতে পারবে না। তবে, কোরবানির পশু বাড়িতে বিক্রি করলে নিকটবর্তী বাজার ইজারাদারও চাঁদা আদায়ের কথা বলতে পারবে না।
শ ম রেজাউল করিম জানান, যানবাহন চলাচলে বিঘœঘটে এমন কোনো স্থানে পশুর হাট বসতে পারবে না। নির্ধারিত জায়গায় হাট বসবে। প্রতিটি স্বীকৃত হাটে প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি মেডিকেল ব্যবস্থাপনা থাকবে। অস্বাস্থ্যকর ও রোগগ্রস্ত পশু বেচাকেনা না হয়, সেব্যাপারেও থাকবে কঠোর নজরদারি। হাটে বিনামূল্যে পশু পরীক্ষার ব্যবস্থার পাশপাশি আর্থিক লেনদেনের জন্য স্মার্ট ব্যাংকিং ব্যবস্থা থাকবে। এভাবে ক্রেতা-বিক্রেতা ও ভোক্তার জন্য একটি নিরাপদ ব্যবস্থাপনা নিশ্চিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat