×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৭-০১
  • ৫১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

চট্টগ্রাম জেলখানা, ক্রীড়া কমপ্লেক্স, বিশেষায়িত হাসপাতাল, ইকোপার্কসহ বিভিন্ন সরকারি দপ্তর করার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ আজ বিকেলে চট্টগ্রামের সীতাকুন্ডের সলিমপুরের সরকারি জায়গা পরিদর্শন করেছেন।
পরিদর্শনের পর তিনি সেখানে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় বলেন, সলিমপুরে নতুনভাবে যেন কেউ সরকারি জায়গা দখল না করে। সরকারি জায়গা দখল বেআইনি। জায়গা যাতে কেউ নতুন করে দখল না করে সেজন্য জেলা প্রশাসনকে নোটিশ দেওয়ার নির্দেশ দেন মন্ত্রী।
পরিদর্শনকালে চট্টগ্রাম সিটি মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুলসহ চট্টগ্রাম জেলা প্রশাসনের কর্মকর্তা ও সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারটি বর্তমানের স্থান থেকে সরিয়ে জঙ্গল সলিমপুরে নিয়ে যাওয়ার পাশাপাশি ওই এলাকায় একটি ইকোপার্ক গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। একই সাথে বিশ্বমানের একটি হাসপাতাল, আইকনিক মসজিদ, বেতার ভবন, জাতীয় তথ্য কেন্দ্র, নভোথিয়েটারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat