×
ব্রেকিং নিউজ :
ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানাতে হবে: বাংলাদেশ ইরানের একাধিক জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত, দাবি ইসরায়েলের ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু) ফ্যামিলি কার্ডের আদলে চালু হচ্ছে ‘স্মার্ট কৃষক কার্ড’ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেপজা অর্থনৈতিক অঞ্চলে ইউএই-বাংলাদেশ যৌথ উদ্যোগে ১ কোটি ডলার বিনিয়োগ সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মালদ্বীপের জাতীয় বিমানসংস্থার অফিস উদ্বোধন ঢাকায়; সরাসরি ফ্লাইট চালু ১২ মার্চ
  • প্রকাশিত : ২০২২-০৭-০৭
  • ১০১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সারাদেশের কোরবানির হাটে আজ বৃহস্পতিবার থেকে ১ হাজার ৭৩৯ টি ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করছে। অন্যদিকে রাজধানীর হাটগুলোতে কাজ করছে ২২টি টিম।
রোগাক্রান্ত ও কোরবানির অনুপযোগী গবাদিপশু যাতে হাটে ক্রয়-বিক্রয় না হয় সেজন্য এসব মেডিকেল টিম কাজ করছে।
এসব টিমের সঙ্গে ১টি বিশেষজ্ঞ ভেটেরিনারি মেডিক্যাল টিমও কাজ শুরু করেছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন অনুমোদিত পশুর হাটে এ টিমগুলো কাজ শুরু করেছে।
রাজধানীর কোরবানির পশুর হাটে ভেটেরিনারি মেডিক্যাল টিমের কার্যক্রমসহ অন্যান্য কার্যক্রম তদারকি করবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এ জন্য মন্ত্রণালয়ের ৯ জন উপ-সচিব পর্যায়ের কর্মকর্তাকে নির্ধারিত পশুর হাটে দায়িত্ব দিয়েছে মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পাশাপাশি প্রাণিসম্পদ অধিদপ্তরের ১২ টি মনিটরিং টিমও রাজধানীর কোরবানির পশুর হাট তদারকি করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat