×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৭-১১
  • ৪১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান দুইজন সফর সঙ্গীসহ সস্ত্রীক রোববার সাত দিনের এক সরকারী সফরে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। চীফ অব দ্যা এয়ার স্টাফ, রয়্যাল এয়ার ফোর্স এয়ার চিফ মার্শাল স্যার মাইক উইগস্টনের আমন্ত্রণে বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এই সফরে গেছেন।
যুক্তরাজ্য সফরকালে বিমানবাহিনী প্রধান হারকিউলিস সি-১৩০ বিমানের রক্ষণাবেক্ষণ, পরিবর্তন ও সংস্কার প্রতিষ্ঠান ‘মার্শাল এ্যারো স্পেসফ্যাসিলিটি পরিদর্শন করবেন। এরপর তিনি রয়্যাল এয়ার ফোর্স আয়োজিত লন্ডনের স্যাভয় প্লেসে অনুষ্ঠিতব্য ‘গ্লোবাল এয়ার চীফস কনফারেন্স’-এ যোগদান করবেন। এই কনফারেন্সে পরিচালনগত সমন্বয়, প্রযুক্তিগত পরিবর্তন, ডিজিটাল তথ্য ও দক্ষতা বিষয়ক গুরুত্বপুর্ণ সেমিনার অনুষ্ঠিত হবে। বিভিন্ন দেশের বিমানবাহিনীর প্রধানগণ উক্ত কনফারেন্সে যোগদান করবেন।
এছাড়া তিনি রয়্যাল এয়ার ফোর্সের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে আরএএফ ফেয়ার ফোর্ডে অনুষ্ঠিতব্য পৃথিবীর সবচেয়ে বড় এয়ার শো ‘রয়্যাল ইন্টারন্যাশনাল এয়ার ট্যাটু-২০২২’ তে যোগদান করবেন।
সবশেষে বিমানবাহিনী প্রধান লন্ডনের ফার্নবোরো শহরে অনুষ্ঠিতব্য ‘ফার্নবোরো ইন্টারন্যাশনাল এয়ার শো-২০২২’ পরিদর্শন করবেন।
বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সুদৃঢ় হবে যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।
বিমানবাহিনী প্রধান আগামী ২০ জুলাই দেশে ফিরে আসার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat