×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৭-১৬
  • ৯১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রথম সন্তানের মা হলেন রাশিয়ান টেনিস তারকা হার্টথ্রব মারিয়া শারাপোভা। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি।শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নবজাতকের ছবি দিয়ে এ খবর জানিয়েছেন শারাপোভা। পুত্র সন্তানের নামও জানিয়ে দিয়েছেন শারাপোভা। পুত্র সন্তানের নাম ‘থিওডোর’ রেখেছেন তিনি।
গত এপ্রিলেই নিজের ৩৫তম জন্মদিনে মা হবার খবর প্রকাশ করেছিলেন শারাপোভা। ইন্সটাগ্রামে নবজাতক, তার বাবা অ্যালেক্সান্ডার জাইল্কসের সাথে নিজের ছবি আপলোড করেন শারাপোভা। ছবির ক্যাপশনে রাশিয়ার সুন্দরি লিখেন, ‘সবচেয়ে সুন্দর, সবচেয়ে চ্যালেঞ্জিং এবং সবচেয়ে সন্তোষজনক উপহার, যা ছোট্ট পরিবার হিসেবে আমরা চাইতে পারি।’
ইনস্টাগ্রামে শুক্রবার নবজাতকের ছবি পোস্ট করেছেন পাঁচটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী শারাপোভা। তবে রোমান সংখ্যায় ইঙ্গিত করছে, থিওডোর ১ জুলাই জন্মগ্রহণ করেন।শারাপোভার সন্তানকে স্বাগত জানিয়ে এক টুইট বার্তা দিয়েছেন ওয়ার্ল্ড টেনিস অ্যাসোসিয়েশন (ডব্লিউটিএ)। তারা লিখেছে, ‘পৃথিবীতে তোমায় স্বাগতম থিওডর। অভিনন্দন মারিয়া শারাপোভা।’২০১৬ সালে ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ হবার পর থমকে যায় শারাপোভার ক্যারিয়ার। ২০২০ সালে অবসর নেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat