×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২২-০৭-১৮
  • ৭৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবায় অগ্রাধিকার প্রদান এবং মহান মুক্তিযুদ্ধের পরিত্যক্ত অস্ত্রসমূহ জাদুঘরসহ দেশের উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সগুলিতে সংরক্ষণের দাবি জানিয়েছে সেক্টর কমান্ডারস্ ফোরামÑমুক্তিযুদ্ধ’৭১।
ফোরামের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা, লেখক ও মুক্তিযুদ্ধ গবেষক হারুন হাবীবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হকের সঙ্গে তাঁর দপ্তরে সাক্ষাৎ করে এই দাবি জানান। 
ফোরামের সহ-সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা ম. হামিদ ও যুগ্ম মহাসচিব বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল কালাম আজাদ পাটোয়ারী এসময় উপস্থিত ছিলেন। 
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ বলেন, ‘যেহেতু বীর মুক্তিযোদ্ধারা সকলেই বয়স্ক ও অনেকেই রোগাক্রান্ত সেহেতু সকল সরকারি ও বেসরকারি হাসপাতালে তারা যেন অগ্রাধিকার ভিত্তিতে ভর্তি হয়ে কেবিন সুবিধাসহ সরকার নির্দেশিত পূর্ণ চিকিৎসাসেবা পেতে পারেন, সে ব্যাপারে জরুরি সরকারি নির্দেশনা প্রয়োজন। কারণ বহু ক্ষেত্রেই বীর মুক্তিযোদ্ধারা স্থানীয় কর্তৃপক্ষের হয়রানি ও অবহেলার শিকার হচ্ছেন।’ 
তারা বলেন, জাতির মহান মুক্তিযুদ্ধে পরাজিত পাকিস্তান হানাদার বাহিনীর অস্ত্র ও তাদের বিরুদ্ধে মুক্তি বাহিনীর ব্যবহৃত যেসব অস্ত্র বর্তমানে পরিত্যক্ত অবস্থায় রয়েছে, সেগুলি জাতীয় জাদুঘরসহ দেশের বিভিন্ন আঞ্চলিক জাদুঘরে সংরক্ষণ ও প্রদর্শণের ব্যবস্থা করা জরুরি। কারণ মুক্তিযুদ্ধের এই অমূল্য স্মৃতি স্মারকগুলি জাদুঘরে সংরক্ষিত হলে তা যুগ যুগ ধরে নতুন প্রজন্মকে স্বাধীনতার রক্তরঞ্জিত ইতিহাস সম্পর্কে বাস্তব ধারণা দিতে সক্ষম হবে। 
এ সময় মন্ত্রী সকল সরকারি ও বেসরকারি হাসপাতালে বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসায় অগ্রাধিকার নিশ্চিত করা ও মুক্তিযুদ্ধের পরিত্যক্ত অস্ত্র-সামগ্রীসমূহের সংরক্ষণের ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণের আশ^াস প্রদান করেন। 
তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের অস্ত্র-সামগ্রী বাঙালি জাতীয় ইতিহাসের সম্পদ, কাজেই এগুলি জরুরি ভিত্তিতে সংরক্ষিত ও প্রদর্শিত হবার দারি রাখে। 
তিনি আরও বলেন, প্রয়োজনে বিদ্যমান উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সগুলিতে উপযুক্ত স্থান নির্ধারণ করে মুক্তিযুদ্ধের  স্মৃতিস্মারকগুলি সংরক্ষণ করার উদ্যোগ গ্রহণ করা হবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat