×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৭-২১
  • ৭১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

‘৮শ’ কোটির পৃথিবী: সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে মুকসুদপুর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র‌্যালিতে নেতৃত্ব দেন গোপালগঞ্জ জেলা প্রশাসক সাহিদা সুলতানা।এতে আরো উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শহীদুল ইসলাম, মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবায়ের রহমান রাশেদ, পৌর মেয়র আশরাফুল আলম শিমুল,সহকারি কমিশনার ভূমি অমিত কুমার দাস, মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবু বকর মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা নির্বাচন কর্মকর্তা হাচেন উদ্দীন, যুব উন্নয়ন কর্মকর্তা সাইদুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা খায়রুল ইসলাম পাভেল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফায়জুল ইসলাম প্রমুখ।
পরে উপজেলা পরিষদের ফারুক মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভার প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো: মনিরুজ্জামান খান, সহকারি পরিচালক অনাদি রঞ্জন মজুমদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাহিদুর রহমান টুটুল, মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শহীদুল ইসলাম।
আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের ৬ জনকে পুরস্কার প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat