×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২২-০৭-২১
  • ৮১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ন্যাশনাল র‌্যাংকিং ওপেন আরচারি টুর্নামেন্ট-৩তে  রিকার্ভ পুরুষ এককে  মো: রোমান সানা এবং রিকার্ভ মহিলা এককে  সেরা  হয়েছেন বিউটি রায়, আজ টঙ্গিস্থ শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে আরচারি ট্রেনিং সেন্টারে  দিন ব্যাপি এ টুর্নামেন্টে রিকার্ভ ও কম্পাউন্ড ডিভিশনে ৬১জন পুরুষ ও মহিলা আরচার র‌্যাংকিংয়ের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন।
একক ইভেন্টের এই টুর্নামেন্টে রিকার্ভ পুরুষ এককে ২য় হয়েছেন মো: ফয়সাল। রিকার্ভ মহিলা এককে ২য় হয়েছেন দিয়া সিদ্দিকী। কম্পাউন্ড পুরুষ এককে মোহাম্মদ আশিকুজ্জামান ১ম ও মো: সোহেল রানা ২য় স্থান লাভ করেছেন। কম্পাউন্ড মহিলা এককে শ্যামলী রায় ১ম ও সুমা বিশ্বাস ২য় স্থান অর্জন করেন।
রিকার্ভ পুরুষ এককে বাংলাদেশ আনসারের মো: রোমান সানা ৬-০ সেটে আর্মি আরচারি ক্লাবের মো: ফয়সালকে, রিকার্ভ মহিলা এককে বাংলাদেশ পুলিশ আরচারি ক্লাবের বিউটি রায় ৬-০ সেটে বিকেএসপির দিয়া সিদ্দিকীকে, কম্পাউন্ড পুরুষ এককে পুলিশ আরচারি ক্লাবের মোহাম্মদ আশিকুজ্জামানকে ১৪৪-১৪২ স্কোরে আর্মি আরচারি ক্লাবের মো: সোহেল রানাকে এবং কম্পাউন্ড মহিলা এককে পুলিশ আরচারি ক্লাবের শ্যামলী রায় ১৪৩-১৩৯ স্কোরে বাংলাদেশ আনসারের সুমা বিশ্বাসকে হারিয়ে ১ম স্থান অর্জন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat