×
ব্রেকিং নিউজ :
ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে শিক্ষাব্যবস্থায় গুণগত সংস্কার ও দ্রুত কারিকুলাম প্রণয়নের আহ্বান শিক্ষামন্ত্রীর চাঁদাবাজ ও মাদক কারবারিদের প্রতি কঠোর হুঁশিয়ারি সংস্কৃতি প্রতিমন্ত্রীর পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সকল প্রতিষ্ঠানকে আন্তরিকভাবে কাজ করতে হবে: দীপেন দেওয়ান নওগাঁয় শিশু সুরক্ষা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা রোগীদের প্রতি চিকিৎসকদের মানবিক আচরণের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিরাজগঞ্জে যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ ক্ষমতা গ্রহণের মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৭-২২
  • ৮৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বিএনপি নামক দলটি বাংলাদেশের এগিয়ে যাওয়া পছন্দ করে না। তারা সামনে যে ইস্যু পায় তা নিয়েই রাজনীতি করে।
আজ দিনাজপুরের বোচাগঞ্জে ছোট সুলতানপুর উচ্চ বিদ্যালয় এবং বড় সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন শেষে বড় সুলতানপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
খালিদ মাহমুদ চৌধুরী আরো বলেন, আজকে যখন বিদ্যুৎ নিয়ে লোডশেডিং হচ্ছে সেটা নিয়ে তারা রাজনীতি করছে। এটার নাম দেশপ্রেম হতে পারে না। বিশ্ব সংকটের সময়ে দেশকে রক্ষা করতে সরকারের আহবানে সবাইকে দায়িত্ব পালন করতে হবে।
তিনি বলেন, দেশে শতভাগ বিদ্যৎ সংযোগ দেয়া হয়েছে। বর্তমানে লোডশেডিং ব্যবস্থা চালু করা হয়েছে। আজ থেকে ১৫ বছর আগে আমরা বিদ্যুতের মধ্যেছিলাম না। তখন একদিন বিদ্যুৎ চলে গেলে চারদিন পর আসত।  
বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ছন্দা পালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের  মধ্েয বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক আফসার আলী, পৌর মেয়র মো.আসলাম এবং শিক্ষা প্রকৌশল অধিদফতরের সহকারী প্রকৌশলী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat