×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৭-২৮
  • ১১৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 মালিতে ধারাবাহিক ‘সন্ত্রাসী’ হামলায় কমপক্ষে ১৫ সৈন্য ও তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। সাহেল রাষ্ট্রে এটি ছিল সর্বশেষ ভয়াবহ হামলার ঘটনা।  দেশটির সামরিক বাহিনী এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
সামরিক বাহিনীর দেয়া এক বিবৃতিতে বলা হয়, মৌরিতানিয়া সীমান্তবর্তী কালুম্বায় হামলায় ১২ সৈন্য প্রাণ হারায়। এদের মধ্যে সড়ক নির্মাণ কোম্পানির তিন বেসামরিক নাগরিক রয়েছেন।
মালির মধ্যাঞ্চলীয় সকোলোতে হামলায় ছয় সৈন্য নিহত ও ২৫ জন আহত হয়। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশংকাজনক। 
বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসী হামলা প্রতিহত করতে চালানো সামরিক বাহিনীর পাল্টা অভিযানে ৪৮ হামলাকারী নিহত হয় এবং এ সময় তাদের ব্যবহার করা তিনটি ট্রাক ধ্বংস করা হয়।
মালির মধ্যাঞ্চলীয় মোপ্তিতে রাতে তৃতীয় হামলা চালানো হয়। তবে এ হামলায় কোন প্রাণহানি ঘটেনি।
সপ্তাহান্তে মালির সামরিক বাহিনী জানায়, তারা দেশটির মধ্যাঞ্চলে একটি সামরিক শিবিরে নতুন একটি হামলা ব্যর্থ করে দেয় সামরিক বাহিনী। রাজধানীর কাছে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গ্যারিসন শহরে ভয়াবহ আত্মঘাতী হামলার দুই দিন পর তারা হামলাটি প্রতিহত করে।
রাজধানীর একেবারে কাছে চালানো এটি ছিল ২০১২ সালের পর প্রথম ধারাবাহিক হামলার ঘটনা।
এদিকে সাম্প্রতিক মাসগুলোতে মালির সেনাবাহিনী তাদের জিহাদি বিরোধী অভিযান জোরদার করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat