×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৮-০১
  • ৯৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির প্রথম দিনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ, দোয়া ও রক্তদান, আলোচনা সভা করেছে জেলা কৃষকলীগ।
আজ সোমবার দুপুর ১২টায় মাগুরা স্টেডিয়াম সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। এ সময় আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে রেডক্রিসেন্ট সোসাইটি ও আছিয়া খাতুন মেমোরিয়াল রক্তদান কেন্দ্রে ৩০ জন স্বেচ্ছায় ৩০ ব্যাগ রক্তদান করেন।
সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্বে করেন- জেলা কৃষকলীগের সভাপতি মইনুল ইসলাম পলাশ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-অ্যাভোকেট সাইফুজ্জামান শিখর এমপি। উপস্থিত ছিলেন- সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম, জেলা আওয়ামী লীগ নেতা শাখারুল ইসলাম শাকিল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম বিপু, জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খান, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat