×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২২-০৮-০২
  • ৯৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় ভবিষ্যৎ ভূমি ব্যবহার মহাপরিকল্পনা প্রণয়নে ব্যাপ্তি ও পরিধি এবং নতুনভাবে ভূমি ব্যবহার পরিকল্পনার বিষয়ে আজ নগর উন্নয়ন অধিদপ্তরের সিনিয়র প্ল্যানারের সাথে উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার পীরগঞ্জ উপজেলা অডিটোরিয়ামের হলরুমে দিনব্যাপি এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।
এ মতবিনিময় সভায় নগর উন্নয়ন অধিদপ্তরের (ইউডিডি) রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র প্ল্যানার ফকরুল ইসলাম উপস্থিত ছিলেন।
পরিকল্পিত নগর উন্নয়ন ও মাষ্টার প্লান প্রনয়নের লক্ষ্যে আয়োজিত এ মতবিনিময় সভায় রংপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছায়াদত হোসেন বকুল, পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ মন্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায়, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক নুরুল আমিন রাজা এবং সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন ও রওশন আরা রীনা, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আল কামাহ তমাল, উপজেলা প্রকৌশলী মশিউর রহমান, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল আলম মিলন, উপজেলা কৃষি কর্মকর্তা সাদেকুজ্জামান প্রমুখ অংশগ্রহন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat