×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২২-০৮-০৩
  • ৮০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রিমিয়ার লিগের খেলোয়াড় হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সবচেয়ে বেশী কটুক্তির শিকার হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের দুই খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনাল্ডো ও হ্যারি ম্যাগুয়েরে। যুক্তরাজ্যের জাতীয় তথ্য সংস্থা এ্যালনি টার্নিও ইনিস্টিটিউটের এক সমীক্ষা মতে এই তথ্য পাওয়া গেছে।
সংস্থাটির তথ্য অনুযায়ী গত মৌসুমের প্রথম ভাগে রোনাল্ডো সব মিলিয়ে ১২,৫২০টি কটুক্তিমূলক টুইট বার্তা পেয়েছেন, ম্যাগুয়েরে পেয়েছেন ৮৯৫৪টি। এই তালিকায় তৃতীয় স্থানে থাকা মার্কোস রাশফোর্ডের তুলনায় যা ৬৪০০টি বেশী।
গত মৌসুমে ষষ্ঠ স্থানে থেকে হতাশাজনক প্রিমিয়ার লিগ মৌসুম শেষ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর সে কারনেই সমর্থকদের রোষানলে পড়তে হয়েছে ইউনাইটেডের খেলোয়াড়দের। টুইটারে সবচেয়ে বেশী কটুক্তিমূলক বার্তা যাদের উদ্দেশ্য করে লেখা হয়েছে তাদের শীর্ষ ১০ খেলোয়াড়ের মধ্যে আটজনই ইউনাইটেডের। রোনাল্ডো, ম্যাগুয়েরে ও রাশফোর্ড ছাড়াও এই তালিকায় আরো রয়েছেন ব্রুনো ফার্নান্দেস, ফ্রেড, জেসি লিনগার্ড, পল পগবা ও ডেভিড ডি গিয়া। তালিকায় শীর্ষ ১০’এ থাকা অপর দুই খেলোয়াড় হলেন টটেনহ্যাম হটস্পারের হ্যারি কেন ও ম্যানচেস্টার সিটির জ্যাক গ্রীলিশ। কেন পেয়েছেন ২১২৭টি ও গত বছর ব্রিটিশ রেকর্ড ১০০ মিলিয়ণ পাউন্ডে সিটিতে আসা গ্রীলিশ পেয়েছেন ১৫৩৮টি ঘৃনামূলক পোস্ট।
প্রায় ২.৩ মিলিয়ন টুইট বার্তার উপর সমীক্ষাটি পরিচালনা করা হয়েছে। যার মধ্যে ৬০ হাজারই ছিল বিদ্বেষমূলক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat