×
ব্রেকিং নিউজ :
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নববর্ষ উদযাপনে ঢাবিতে বৈশাখী উৎসব আয়োজন ছাত্রদলের কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী কৃষক কার্ডে বদলে যাবে দেশের কৃষি অর্থনীতি: ড. রাশেদ আল মাহমুদ মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী নববর্ষে বাঙালি সাজে মুগ্ধতা ছড়ালেন বিদ্যা সিনহা মিম পহেলা বৈশাখের প্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করতে হবে: শ্রমমন্ত্রী দেশের সড়ক ব্যবস্থাপনায় অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা বিরাজ করছে: জামায়াত আমির
  • প্রকাশিত : ২০২২-০৮-০৪
  • ১০৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আজ জেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর শিল্পকলা একাডেমির পরিচালক মো. সাইফুল ইসলাম বাবু জানান, বৃহস্পতিবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে শিশু একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। এছাড়া জেলা পরিষদের প্রশাসক এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেনসহ প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
জন্মবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় শিশু একাডেমি মিলনায়তনে শহরের প্রায় ৪ শতাধিক শিশু অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগী শিশুদের বঙ্গবন্ধুর আত্মজীবনীর উপর সংগ্রাম এবং ভাষণের তার স্থির চিত্র নিয়ে শিশুরা চিত্রাংকন করেন। এছাড়া তার জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ছবি নিয়ে চিত্রাংকন করা হয়েছে। চিত্রাংকনে অংশগ্রহণকারী শিশুদের মধ্যে সকলকেই পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছেন জেলা শিশু একাডেমি কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat