×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৮-০৬
  • ৮৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বলিউড অঙ্গনের আলোচিত নাম মালাইকা আরোরা ও উরফি জাভেদ। সিনেমায় নিয়মিত না থাকলেও অদ্ভুত পোশাকসহ ব্যক্তিগত জীবনে নানা কর্মকাণ্ডের জন্য আলোচনায় থাকেন এই দুই তারকা। এবার অশ্লীলতার কারণে আইনি জটিলতায় পড়তে যাচ্ছেন তারা।
দুজনের উপরেই ভারতীদের মাঝে অশ্লীলতা ছড়ানোর অভিযোগ উঠেছে। কিছু সমাজকর্মী ও এনজিও যৌথভাবে এই অভিযোগ নিয়ে থানায়ও গিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মালাইকা ও উরফির বিরুদ্ধে মুম্বাই পুলিশের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে। তাদের বিরুদ্ধে ভারতীয় সংস্কৃতি নষ্ট ও অশ্লীলতার অভিযোগ তুলে অভিযোগ করেছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা।
স্বেচ্ছাসেবী সংস্থাটির দাবি, মালাইকা ও উরফি সমাজকে নোংরা করছেন। তারা নতুন প্রজন্মকে ভুল পথে নিয়ে যাচ্ছেন। তাই তাদের উচিত শিক্ষা দেওয়া হোক।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও মালাইকাকে নতুন করে আলোচনায় নিয়ে আসে। এতে দেখা যায়, ফ্যাশন শো-তে ছবি তোলার সময় এক ব্যক্তি হঠাৎ মালাইকার বুকে হাত দিয়ে ফেলেন।
অন্যদিকে, ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে নতুন কয়েকটি ছবি আপলোড করেছেন উরফি। এতে দেখা যায়, শুধুমাত্র চুল দিয়ে তার বুক ঢেকে রেখেছেন তিনি। তার পরনে শুধু একটি নীল রঙের জিনস প্যান্ট। নাকে নথ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat