×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৮-২০
  • ৯১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নড়াইল জেলায় সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে ‘বৃক্ষপ্রাণে প্রকৃতি-পরিবেশ,আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’ এ স্লেøাগানকে সামনে রেখে আজ শনিবার বেলা সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়।
জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ নড়াইলের আয়োজনে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় বন কর্মকর্তা এসএম সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ফকরুল হাসান, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, অতিরিক্ত পুলিশ সুপার মো: রিয়াজুল ইসলাম,সহকারী বন সংরক্ষক কর্মকর্তা অমিতা মন্ডল।উদ্বোধন শেষে অতিথিরা মেলার ষ্টল পরিদর্শন করেন।
বৃক্ষমেলা উপলক্ষে স্কুল-কলেজ ও মাদ্রাসার ছাত্রছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।এছাড়া বৃক্ষমেলা চলাকালে প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বৃক্ষমেলায় মোট ১৫টি ষ্টল বসেছে।আগামী ২৬ আগষ্ট বৃক্ষমেলার সমাপনী দিন বিকেল ৪টায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠান হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat