×
ব্রেকিং নিউজ :
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন :ইরানের দুই সংবাদমাধ্যম ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় শনিবার সারাদিন যা যা হলো খামেনির মৃতদেহ পাওয়া গেছে : রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা খামেনি ‘বেঁচে নেই’ এমন লক্ষণ পাওয়া গেছে, দাবি নেতানিয়াহুর ইরানে হামলায় নিহত ২০১, আহত ৭৪৭: রেড ক্রিসেন্ট কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় এক বাংলাদেশিসহ আহত কয়েকজন প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানাতে হবে: বাংলাদেশ ইরানের একাধিক জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত, দাবি ইসরায়েলের ইরানের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা: রেড ক্রিসেন্ট সংরক্ষিত নারী আসনের এমপি হতে দোয়া চাইলেন ডাঃ মোছাঃ শাহানা খাতুন (শানু)
  • প্রকাশিত : ২০২২-০৮-২০
  • ৯০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, এ সরকার গণবিচ্ছিন্ন নয়; গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে বিএনপি। বিএনপি অনেক আন্দোলন ও অনেক সংগ্রামের কথা বলেছে। কিন্তু কোনো আন্দোলন হয়নি।
আজ দিনাজপুর জেলার হাকিমপুরে জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে হাকিমপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অন্যান্যে মধ্যে সংসদ সদস্য শিবলী সাদিক অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
খালিদ মাহমুদ চৌধুরী আরও বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট আমরা কী হারিয়েছি! সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে ঘাতকরা নির্মমভাবে হত্যা করেছে। মানবতার ইতিহাসে এত বড় জঘন্য অপরাধ আর কখনো সংঘটিত হয়নি। পৃথিবীর দেশে   দেশে অনেক সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ হত্যার স্বীকার হয়েছে; কিন্তু এভাবে একজন সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান, জাতির পিতাকে সপরিবারে হত্যার ইতিহাস পৃথিবীর কোথাও নেই। মানবতার বিরুদ্ধে এত বড় অপরাধ আমরা বুকে নিয়ে পথ চলেছি। আমরা শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠা করব।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশে মৌলিক অধিকার প্রতিষ্ঠা করেছি। স্বল্পোন্নত থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি।  আজকে এটাই হচ্ছে বিজয়। বাংলার মানুষের  অধিকার প্রতিষ্ঠা হয়েছে। তাই আজকে সেখানেই বিএনপির গাত্রদাহ, গায়ের জ্বালা। তারা সেখানেই কষ্ট পায়। বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে বলে তাদের এত কষ্ট। বাংলার মানুষ পেট ভরে ভাত খায়; দেশের উন্নয়ন হচ্ছে; বাংলার মানুষ ভাল আছে; তাবত দুনিয়ার মানুষ বাংলাদেশের প্রশংসা করে; বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল বলে; নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হয়- এসব বিএনপির কষ্ট।
প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্র শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। এ লক্ষ্য পূরণে নেতা-কর্মীদের ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat