×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৯-০৮
  • ৮০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল শিক্ষা ভবন’ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৯টায় এ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাবেক শিক্ষামন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি।
৪ তলা ভিত্তির ২ তলা শিক্ষা ভবন নির্মাণ করছে বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)। আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (ইউআইটিআরসিই) প্রকল্পের আওতায় নির্মিতব্য ভবনে থাকবে অত্যাধুনিক সুবিধা সম্পন্ন কম্পিউটার ল্যাবসহ ট্রেনিং সেন্টার। এতে মিনি কনফারেন্স হল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় ও উপজেলা সহকারী প্রগ্রামারের অফিসও থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এতে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মান্নান, পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জিল্লর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, প্রাথমিক শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নাজিমমুল হক লস্কর, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অজামিল চন্দ নাথ, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আলিম উদ্দিন বাবলু, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার পারভেজ তালুকদার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat