×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৯-১৫
  • ৬০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেছেন, জগণের অকুণ্ঠ সমর্থনই আমার সম্বল। জনগণের ভালোবাসাই আমাকে ডেপুটি স্পিকার পদে নির্বাচিত হতে সহায়তা করেছে। এই পদ আমাকে বেড়া-সাথিয়া এলাকার জনগণসহ সারা বাংলাদেশের জনগণের প্রতি আরও বেশি দায়বদ্ধ করেছে।
বেড়া সরকারী কলেজ মাঠে নবনির্বাচিত ডেপুটি স্পিকারের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, প্রধানমন্ত্রী দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাঁর উন্নয়ন কাজে আমাদের সবাইকে অংশগ্রহণ করতে হবে ও সহযোগিতা করতে হবে। আওয়ামী লীগ দলটি জনগণের উন্নয়নে বিশ্বাসী। উন্নয়ন বিরোধী সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে ও প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে।
এর আগে কাজিরহাট ফেরিঘাটে নব নির্বাচিত ডেপুটি স্পিকারকে ফুলেল শ্রদ্ধায় বরণ করে নেন কাজিরহাট স্থানীয় আওয়ামী-নেতৃবৃন্দসহ সর্বসস্তরের জনগণ।
আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ারের সভাপতিত্বে এবং মো: আবু সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এস এম আসিফ শামস রঞ্জন। অনুষ্ঠানে বেড়া-সাথিয়ার স্থানীয় আওয়ামী নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat